ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অংগের (এআইএফ) অনুদানপ্রাপ্ত উপ-প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর মাঝে জীবিত মাছ পরিবহনের জন্য পিকআপ ভ্যান ও ভাই ভাই মৎস্য খামারে যান্ত্রিক করনের মাধ্যমে উন্নতি প্রযুক্তিতে মাছ চাষের জন্য এয়ারেট, সাবমারসিবল পানির পাম্প ও ড্রাম বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা চত্বরে রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর ও বিভিন্ন উপকরণ বিতরন করেন। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এলক্ষে এক আলোচনা সভা উপজেলা হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক তোফাজ উদ্দীন আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহেম্মেদ, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সুজন কুমার বর্মন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ¦ বেলাল হোসেন সরদার, মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক রুবেল সরকার জুয়েল, মৎস্য ক্ষেত্র সহকারী বিপুল কুমার সরকার প্রমূখ।