দিনাজপুরের চিরিরবন্দর থানা চত্বরে থানার আয়োজনে গতকাল ৭ অক্টোবর বুধবার সকাল ১১টায় শারদীয় দূর্গোৎসব উদ্যাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মকর্তা ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাস, কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) রইসউদ্দিন, চিরিরবন্দর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলার ১৪৬ টি পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।