চিরিরবন্দরে সাজাপ্রাপ্ত আসামি আতিকুর রহমান সাজু নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত ৬ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৮টায় তাকে আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মৃত শাহ আফতাব উদ্দিনের ছেলে আতিকুর রহমান সাজু আদালত কতৃক দায়রা ২০১৫/২০১৮ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁকে গেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।