বগুড়ার নন্দীগ্রামে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে সরকারি মহিলা ডিগ্রী কলেজ হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চনালয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র আহ্বায়ক জহরুল ইসলাম, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার, বেলায়েত হোসেন আদর, আলেকজেন্ডার, যুবদল নেতা শফিউল আলম সুমন, আবদুর রউফ রুবেল, আবদুল মজিদ, গোলাম রব্বানী, শাহীন আলম, জিআর সৈকত, আদম আলী প্রমূখ।