সোমবার রাতে যশোরের খাজুরা বাসষ্ট্যান্ড সংলগ্ন শিশু হাসপাতালের সামনে থেকে ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৯৮৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭,৩০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল - পশ্চিম খাবারপুর গ্রামের মৃত মোশারেফ হোসেনের পুত্র ইমদাদ হোসেন ওরফে ইমন (৪২) , ফরিদপুর গ্রামের টুটুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ মোতাহার হোসেনের পুত্র মোঃ সোহরাব হোসেন (৪১)।
আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।