তানোরে অবহেলীত পৌর বাসীর দুয়ারে দুয়ারে ঘুরে সমস্যার কথা শুনছেন মেয়র প্রার্থী আবুল বাশার সুজন। তিনি প্রায় প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত তানোর পৌর সভার ৯টি ওয়ার্ডের পাড়া মহল্লার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে যাচ্ছেন দরিদ্র জনগোষ্ঠীর দুয়ারে দুয়ারে। শুনছেন নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথার পাশাপাশি সরেজমিন গিয়ে দেখছেন ভাঙ্গা-চুরা রাস্তা-ঘাটসহ ড্রেনেজ ব্যবস্থা।
আজ (৬ই অক্টোবর) মঙ্গলবার বেলা ১০টার দিকে তিনি ৪ নং ওয়ার্ডের আমশো মথুরাপুর তাতিয়াল পাড়াসহ ৫ নং ওয়ার্ডর গোল্লা পাড়াসহ গুবিরপাড়ার জনসাধারনের দুয়ারে দুয়ারে গিয়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেছেন এবং রাস্তা-ঘাটের বেহাল অবস্থা ঘুরে ঘুরে দেখেন জনসাধারনের সাথে মতবিনীময় করেন। এসময় তার সাথে ছিলেন তানোর পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রদাপ সরকার, কলমা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ ও রামিল হাসান সুইটসহ নেতা-কর্মি ও সমর্থকরা।
এসময় পৌরবাসী নাগরিক সুবিধা না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মেয়র প্রার্থী আবুল বাশার সুজনকে বলছেন, পৌর সভা গঠনের পর থেকে নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা, ভোটের আগে বিভিন্ন প্রলোভন দিয়ে ভোট নেয়ার পর মেয়রদেরকে আর ঠিকমত পাওয়া যায়না। ফলে, তানোর পৌর বাসী নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি, মেয়র নির্বাচিত হওয়ার পর মেয়ররা এলাকায় গিয়ে পৌরবাসীর সমস্যার কথা শুনেন না।
গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই আবুল বাশার সুজন প্রায় প্রতিদিনই তানোর পৌল এলাকার পাড়া মহল্লায় গিয়ে ভোটারসহ সকল পেশার মানুষের সাথে কথা বলছেন শুনছেন সমস্যা ও সম্ভাবনার কথা। ধনাঢ়্য পরিবারের ক্লিন ইমেজের পরিচ্ছন্য বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার সুজন তৎক্ষনাত প্রদান করছেন দান অনুদান। তানোর পৌর এলাকার প্রায় সকল মসজিদ ও মন্দিরের পাশাপাশি মাদ্রাসাসহ ক্লাব এবং বিভিন্ন সংগঠনসহ ব্যাক্তি বিশেষে দান অনুদান প্রদান করে অল্পদিনেই তিনি পৌরবাসীর কাছে পরিক্ষিত ব্যাক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
নারী পুরুষসহ সকল পেশার মানুষ বলছেন, আমরা তানোর পৌরবাসী আপনাকে দেখছি পৌর এলাকার পাড়া মহল্লার দুয়ারে দুয়ারে ছুটে যেতে এবং মসজিদ, মাদ্রাসা, মন্দিরে দান অনুদান দেয়াসহ ভাঙ্গা রাস্তা-ঘাট সংস্কার করতেও দেখা যাচ্ছে, সেই সাথে যুবকদের মাঝে খেলা ধুলায় সামগ্রী প্রদান করে যুবকদের মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখতে খেলা ধুলার আয়োজন করছেন। পৌরবাসী বলছেন, আপনি যদি কথা দেন যে আপনি মেয়র হওয়ার পর এভাবেই পৌরবাসীর পাশে থাকবেন তাহলে আমরা ভোট দিয়ে অপনাকেই মেয়র নির্বাচিত করবো ইনশাল্লাহ।
এসময় মেয়র প্রার্থী আবুল বাশার সুজন পৌরবাসীর কাছে ওয়াদা বদ্ধ হয়ে বলছেন, তিনি যদি মেয়র নির্বাচিত হন, তানোর পৌরসভাকে ১ম শ্রেনীতে উন্নীত করে নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সর্বদা পৌরবাসীর পাশে থাকবেন। তিনি বলছেন, পৌর এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবেনা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা দুর করবেন। বিনোদন কেন্দ্র স্থাপনসহ তানোর পৌরসভাকে একটি উন্নত পৌরসভায় রুপান্তরিত করে সকলের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নেয়ায় আমার লক্ষ।
এনিয়ে তানোর পৌর মেয়র পদে সম্ভাব্য আ’লীগ দলীয় মেয়র প্রার্থী আবুল বাশার সুজন বলেন, পৌর নাগরিকদের আমার কাছে যেতে হবেনা আমিই প্রতিটি এলাকায় গিয়ে পৌরবাসীর সমস্যার কথা শুনে তা সমাধানে পিছপা হবোনা, সকলকে সাথে নিয়ে অবহেলীত এই তানোর পৌরসভাকে ১ম শ্রেনীতে উন্নীত করে নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্যতম উন্নত পৌরসভায় রুপান্তরিত করবো ইনশাল্লাহ।