যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে ঘোষিত মঙ্গলবারের ফলাফলে দেখা যায়, যশোর জেলার ১২ জনের নমুনায় করোনা ভাইরাস রয়েছে।
এই নিয়ে যশোর জেলায় মোট ৩,৯৫২ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ৪৭ জন। আর সুস্থ হয়েছেন ৩,৫৬৬ জন।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ৮২ নমুুনা পরীক্ষা করা হয়। পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ১৩টি পজেটিভ ফল দেয়। এর মধ্যে যশোর জেলার ৭৩টি নমুনা পরীক্ষা করে ১২টি এবং মাগুরার ৪টির মধ্যে ১টি নমুনার ফল পজেটিভ ফল দিয়েছে। আর নড়াইলের ৫টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফল নেগেটিভ আসে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।