বগুড়ার আদমদীঘিতে রুমি আক্তার (২১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার ( ৫ অক্টোবর) বিকেলে নিহত রুমির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গৃহবধু রুমি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়ি গ্রামের হাসানের স্ত্রী।
পুলিশ জানান, উপজেলার ছাতারবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাসানের সাথে প্রায় দেড় বছর আগে রুমির বিয়ে হয়। রুমি ওই গ্রামের এমদাদুল হকের মেয়ে।
সোমবার তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এই পারিবারিক কলহের জেরে রুমি স্বামীর বাড়িতেই একটি ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।