বগুড়ায় ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহী আমিনুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শামসুল হকের ছেলে। এ ছাড়া এ ঘটনায় আহত স্মরণ সদর উপজেলার নারুলী কৈপাড়ার বাসিন্দা।
সোমবার রাত সাড়ে ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ির এস আই আবদুল আজিজ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকটি আটক করার চেষ্টা করলেও তা আটক করা সম্ভব হয়নি।