বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আছলাম আলী (পিপিএম) এর নেতৃত্বে ডিবির একটি টিম বগুড়ায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ৭৬০ এ্যাম্পুল ইফিড্রিন (মাদক ইঞ্জেকশন) ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ একটি মোটরসাইকেল উদ্ধার করে।
গত ৫ই অক্টোবর রাতে বগুড়ার শাজাহানপুর থানাধীন ডোমনপুকুর শাহ পাড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের শয়নকক্ষ হতে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ৩২টি কার্টুনে ভর্তি ৭ হাজার ৭৬০ এ্যাম্পুল নেশা জাতীয় জি-ইফিড্রিন ইন (ইফিড্রিন ক্লোরাইড বিপি) ইনজেকশনসহ মোঃ খলিলুর রহমান (৭০) কে গ্রেফতার করে।
অপরদিকে বগুড়া ডিবির আরেকটি টিম ওই রাতেই বগুড়া সদর থানাধীন রংপুর টু ঢাকা গামী মহাসড়ককে অবস্থিত বাঘোপাড়া বাজারের আবু তাহের এর খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে সর্বমোট ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং মোটরসাইকেল সহ মোঃ এনামুল হক (৪৩), মোঃ মেহেরাজ (৪৮) ও মোঃ মিনহাজুল ইসলাম (৪৪) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর ও সদর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।