‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিয়া, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।