বিরলে ধর্ষণের ঘটনায় সহায়তাকারী এক নারীসহ আটক হয়েছে ২ জন। এছাড়াও পলাতক রয়েছে ১ জন। থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটককৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
থানার মামলায় ভিকটিমের পিতা জানান, ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া নাবালিকা কন্যাকে ঢাকায় ভালো বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ৩ অক্টোবর/২০২০ শনিবার দুপুর ২ টায় রাণীপুকুর ইউপি’র মোঃ সুমন এর কন্যা মোছাঃ শানু (২৪) অপহরণ করে পার্শ্ববর্তী পলাশবাড়ী ইউপি’র মুন্সিপাড়ার বুদু মোহাম্মদ ওরফে বছির এর পুত্র লিটন হোসেন (৩০) ও কটিয়াপাড়ার বেলাল হোসেন এর পুত্র মোঃ মোস্তফা ওরফে ধলু (২৮) এর নিকট ভিকটিমকে তুলে দেয়। শানুর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় চার্জার অটোযোগে প্রথমে চককাঞ্চন এলাকার জীবনমহল পার্কে নিয়ে গিয়ে একটি ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে লিটন ও ধলু জোড়পূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিমকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে দিনাজপুর শহরে ও পরে আমবাড়ীতে নিয়ে গিয়ে সেখানে ঢাকার কোচে কোন আসন না পাওয়ায় রাত্রী প্রায় ৯ টায় পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলায় নিয়ে যায়। সেখান থেকে কোচযোগে পরদিন রবিবার সকাল ৮ টায় রাজধানী ঢাকা’র বাইপাইল নামক স্থানে অজ্ঞাতনামা এক বাসায় নিয়ে গিয়ে আবারো দু’জনে ধর্ষণ করে। এদিকে ভিকটিমের পরিবার স্কুল পড়–য়া মেয়েকে না পেয়ে ব্যাপক সন্ধান চালালে ও শানু’র সাথে ইতিপূর্বে ভিকটিমের কথাবলার সূত্রপাতে জিজ্ঞাসাবাদ করলে অপহরণ এবং ধর্ষণে সহায়তাকারী মোছাঃ শানু ভিকটিমকে চাকুরীর প্রলোভনে ফুসলিয়ে ধর্ষকদের হাতে তুলে দেয়ার কথা স্বীকার করলে ধর্ষকদের সাথে পূণরায় শানু যোগাযোগ করে রবিবার রাত সাড়ে ৯ টায় ভিকটিমকে ফিরিয়ে আনে। ভিকটিম পরিবারের লোকজনকে ঘটনার বিস্তারিতখুলে বললে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন সোমবার রাতে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে থানায় ভিকটিমের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) ৭/৯(৩)/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়। বিরল থানার মামলা নং ০৬, তারিখঃ ০৫.১০.২০২০।
থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল কাদের জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। আটককৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা অচিরেই পলাতক আসামী মোস্তফাকে আটক করতে সক্ষম হবো।