দিনাজপুরের বীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দুর্গাপুজা -২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দিনাজপুর -১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু,বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল মতিন প্রধান,বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখা'র সভাপতি বীর -মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়,সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী,উপজেলা পরিষদের চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মণ,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানাউল্যাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় প্রমুখ।
উল্লেখ্য বীরগঞ্জ উপজেলায় এবার ১১ টি ইউনিয়নে ও ১ টি পৌরসভায় ১৫৯ টি পুজা অনুষ্ঠিত হবে। ওই প্রস্তুতিমূলক সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থানে প্রতিমা স্থাপন, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে বাধ্যতা মূলকভাবে মাস্ক পরিধান করে প্রতিমা দর্শন, সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করন, পুজা মন্ডপ গুলিতে ভক্তি মুলক সংগীত বাজানো, শোভাযাত্রা না করে যথাসময় প্রতিমা বিসর্জন করা সহ বিভিন্ন বিষয় দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি সঞ্চালনা করেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা।