বিরলে ব্যক্তিগত গভীর নলকূপ বসানোর অনুমতি না দিতে এলাকার অগভীর নলকূপের মালিকগণ আবেদন জানিয়েছে। আবেদনটি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সেচ কমিটির নিকট উত্থাপন প্রক্রিয়াধনি রয়েছে।
উপজেলার পলাশবাড়ী ইউপি’র হরিপুর মৌজায় ৫৫ নং দাগে ইভিরামপুর গ্রামের মজিবর রহমানের পুত্র মশিউর রহমান বাবু ব্যক্তিগতভাবে একটি গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা করায় এলাকার অগভীর নলকূপের মালিক আইয়ুব আলী, ফারুক হোসেন ও আল আমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সেচ কমিটির সভাপতি বরাবরে ব্যক্তিগত গভীর নলকূপ বসানোর অনুমতি না দিতে লিখিতভাবে আবেদন জানায়। ওই আবেদনটি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সেচ কমিটির নিকট উত্থাপন প্রক্রিয়াধনি রয়েছে বলে বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও আবেদনের অনুলিপি উপজেলা পরিষদ, উপজেলা কৃষি অফিস, বিএমডিএ, বিএডিসি ও পল্লী বিদ্যৎ বিরল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবরে প্রেরণ করে ব্যক্তিগত গভীর নলকূপ বসানোর অনুমতি না দিতে জোড়ালো আহ্বান জানিয়েছেন।