মুজিববর্ষ উপলক্ষ্যে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ১৩৫০০ টি তালের বীজ রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় পুরো জেলায় একইসাথে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য উপজেলার ন্যায় বিরলের রাণীপুকুর ইউপি’র বিষ্ণপুর লোাডাঙ্গা হতে চকবিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের দু’ধারে ১০০০ তাল বীজ রোপন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিঃ দাঃ) মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কাওছার মাহমুদ, ইউপি চেয়ারম্যান ফারুক আজম, ইউপি সদস্য রবিউল আউয়াল, সাংবাদিক আতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। বজ্রপাত নিরোধক তাল গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাণিকুলের উপকারের স্বার্থে তাল বীজ রোপনের এ মহতী উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে।