বিরলে পুত্র কর্তৃক তালাক প্রদানকৃত পুত্রবধূর মারপিটে এক শাশুড়ীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনায় ঐ শাশুড়ী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে।
মামলার এজাহারে বিরলের রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া গ্রামের হাফিজ উদ্দীনের স্ত্রী রুমেনা বেগম (৪০) জানান, শনিবার ভোর আনুমানিক ৪ টায় পুত্র মোস্তফা কামাল এর তালাক প্রদানকৃত স্ত্রী কারিমা খাতুন ওরফে সোনিয়া (৩০) ও তার সঙ্গীয় বোন পাপিয়া বেগম (২৭) সঙ্গীয় অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তিসহ বাড়ীতে অনধিকার প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে ঘর থেকে বাহির হয়ে চলে যাইতে বললে রুমেনা বেগমের চুলের মুঠি ধরে পড়নের কাপড় টেনে হেচড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়। কারিমা খাতুন ওরফে সোনিয়া (৩০) ও তার সঙ্গীয় বোন পাপিয়া বেগম (২৭) এ সময় রুমেনা বেগমের গলায় ওড়না পেচিয়ে পেটে ও শরীরে নিম্নাংশে লাথি মারতে থাকে। এ সময় অজ্ঞাত লোকজনসহ শয়ন ঘরে প্রবেশ করে টেবিলের কাঁচ, থালা-বাসন ভাঙ্চুর করে ২ বস্তা চাউল নিয়ে যায় তারা। যাওয়ার সময় কারিমা ওরফে সোনিয়া হুমকি দিয়ে বলে যায় তাদের বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা করলে বিষপানে আত্মহত্যা করে রুমেনা বেগম ও তাঁর স্বামী হাফিজ উদ্দীনকে জেল খাটাবে। পরবর্তীতে রোববার সকালে রুমেনা বেগমকে তাঁর স্বামী হাফিজ উদ্দীন দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহণ করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস-৪ (বিরল) আদালতে একটি মামলা দায়ের করেন।