করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারণে সরকারি সিন্ধান্তে সকল সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অর্থনৈতিক দৈনতায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন বোচাগঞ্জ উপজেলার ৩৭টি বে-সরকারি কিন্ডার গার্ডেন স্কুলের ৪৮৫ জন শিক্ষক-কর্মচারীরা।
জানা যায়, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ৩৭টি কিন্ডার গার্ডেন স্কুলে ৪৮৫ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ৭ হাজার ২শত ১৪ জন ছাত্র-ছাত্রী নিয়মিত ক্লাস করে আসছিলেন। কিন্তুু বৈশি^ক মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৭ মার্চ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় এসব বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন।
বোচাগঞ্জ উপজেলা কিন্ডার গার্ডের স্কুল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহামন হিরু জানান, ৩৭টি কিন্ডার গার্ডেন স্কুলের মধ্যে এসোসিয়েশ ভুক্ত ৩২টি বে-সরকারি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা ছাত্র-ছাত্রীদের নিয়মিত মাসিক বেতন ও ডে-কেয়ার বা কোচিং ক্লাশের অর্থের উপরই নির্ভরশীল। তাদের মাসের বেতন দিয়েই শিক্ষক-কর্মচারীদের বেতন দেয়া হয়ে থাকে। কিন্তুু করোনায় স্কুল বন্ধ থাকায় অভিভাবকরা নিয়মিত বেতন দিচ্ছেন না। কেউ কেউ অর্ধেক বেতন দিলেও শিক্ষক-কর্মচারীদেরকে পুরো মাসের বেতন দেয়া সম্ভব হচ্ছে না। এমনকি কোন ডে-কেয়ার বা কোচিং না থাকায় এসব প্রতিষ্ঠানের অধিকাংশই শিক্ষক এখন বেকার হওয়ার উপক্রম হয়েছে। সরকারি প্রনোদনার জন্য গত জুলাই মাসে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বোচাগঞ্জ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কাছে শিক্ষকদের তালিকা চাইলে আমরা সেই তালিকা দেই কিন্তুু এখনও পর্যন্ত কোন প্রনোদনা পাইনি।
এছাড়াও ৩৭টি কিন্ডার গার্ডেন স্কুলের অধিকাংশই বাড়ী বা জায়গা ভাড়া নিয়ে স্কুল করলেও বর্তমান নাজুক অবস্থার মধ্যে নিয়মিত ভাড়া দিতে না পারায় মালিকরা ঘর ছাড়ার তাগাদা দিচ্ছেন। এমনি অবস্থা চলতে থাকলে অধিকাংশই এই বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়াবে বলে সংশ্লিষ্টরা জানায়।