বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামে মাত্র ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্ঠা মামলায় সোহেল রানা নামের এক দোকানদার কে পুলিশ আটক করেছেন। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের মাত্র ৮ বছরের এক শিশু কন্যা গত শনিবার বিকেলে ছাতনী বাজারে লম্পট সোহেল রানার দোকানে কসমেটিক সামগ্রী ও খেলনা কিনতে যায়। খেলনার পুতুল কিনে ফিরবে এমন সময় দোকানদার সোহেল রানা ঐ শিশু কন্যাকে ঝাপটে ধরে দোকানের ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্ঠা করে এ সময় শিশু কন্যাটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। এ ঘটনাটি তার মাকে জানালে স্থানীয়রা লম্পট সোহেল রানাকে আটক করে পুলিশে সোর্পন করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ফজলুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামীকে গ্রেফতার করা হয়েছে।