বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত্যু বরণ করলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মৃত ওই শিক্ষকের নামে বেতন বিল ট্রেজারীর মাধ্যমে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্ঠি হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকেয়া বেগম ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৬ আগষ্ঠ/২০ ইং তারিখে বিদ্যালয়ের দায়িত্ব পালনে অব্যাহত থাকা কালীন হঠাৎ অসুস্থ জনিত কারণে চিকিৎসারত অবস্থায় শিক্ষক রোকেয়া বেগম মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবর আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ সকল শিক্ষকগন ও সর্বসাধারন জানেন। এমনকি শিক্ষক রোকেয়া বেগমের মৃত্যু সংবাদ বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশ হয়েছে। এছাড়াও মৃত ওই শিক্ষকের পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়। এরপরও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মৃত ওই শিক্ষকের নামে গত সেপ্টেম্বর মাসের ৩২,০৯২ টাকা বেতন বিল ট্রেজারীর মাধ্যমে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করেন। বেতন বিল দাখিলের বিষয়টি জানাজানির পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুল ইসলাম দেওয়ানের সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি জানান ভুল বসতঃ অফিস সহকারী এ কাজটি করেছে। আমিও ভুল বসতঃ ওই বেতন বিলে স্বাক্ষর করেছি। মৃত শিক্ষক রোকেয়া বেগমের নামে বেতন বিল দাখিলের বিষয়টি জনতা ব্যাংক আদমদীঘি শাখার ম্যানেজার তাপস কুমার নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনের সাথে কথা বলা হলে তিনি জানান এটা সম্পন্ন বে-আইনে। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।