সারিয়াকান্দিতে রোববার সকালের দিকে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক আশিক(২৫) লাশ উদ্ধার করা হয়েছে। সারিয়াকান্দি থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আল আমিন জানান, উপজেলার ছাগলধরা পূর্ব পাড়া গ্রামের নিকট এলাকাবাসী বাঙালী নদীতে লাশ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। সে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত সালাউদ্দিনের পুত্র। গত শুক্রবার বিকেলে অটো রিজার্ভ ভাড়া নিয়ে চলে যাওয়ার পর সে আর বাড়ি ফিরছিল না। এ নিয়ে পরিবারের সদস্যরা সারিয়াকান্দি থানায় জিডি করে।