বগুড়ার নন্দীগ্রামে মোবাইলে লুডু জুয়া খেলার অপরাধে ৫ জনের অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন ওমরপুর গ্রামের ফরহাদ হোসেন (৩১), আনিছুর রহমান (৫০), সাহেদ আলী (৫০), চাঁন মিয়া (৫০) ও ফিরোজ আলী (৩২)।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর বাসষ্ট্যান্ডে ৫জন একত্র হয়ে মোবাইলে লুডু জুয়া খেলছিল। এ সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম লুডু খেলার সময় তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লুডু জুয়া খেলার অপরাধে ৫ জনের ৯০০ টাকা অর্থদন্ড করেন।