কয়েক ধরে অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির নিকট যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। অপর দিকে বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে শনিবার বিকালে যমুনা নদীন পানি কমে বিপদসীমার ৩১ সে:মি:উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪০ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলের উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, বোহাইল ,কর্ণিবাড়ী, হাটশেরপুর, চন্দনবাইশা ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার রোপা আউশ, শাকসবজি, মাশকলাই, মরিচ, স্থানীয় জাতের গাঞ্জিয়া ধান পানিতে তলিয়ে গেছে।
অপর দিকে বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার নারচী, কুতুবপুর, ফুলবাড়ী, ভেলাবাড়ী, সারিয়াকান্দি সদর ও হাটশেরপুর ইউনিয়নের বাঙ্গালী নদীর তীবের্তী এলাকায় মরিচ, শাকসবজি, রোপা আউশ, মাসকলাই বন্যার পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল হালিম জানান, যমুনা ও বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার ৪শ ৫৫ হেক্টর জমির ফসল কন্যার পানিতে তলিয়ে গেছে।