বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় ১ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার বিকেল ৫ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন মো. রফিকুল ইসলাম (৩২) ও মো. মুকুল হোসেন। তাদের দুজনের বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলার কালির আলগা এলাকায়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ঠনঠনিয়া ইদগাহ মাঠের গেটের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। এ সময় তাদের কাছে থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।