গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মোবাইল মেইনটেনেন্সের আওতায় সারাদেশ ব্যাপী মেরামত কার্যক্রম শুরু হয়েছে। বগুড়ায় গত ১ অক্টোর থেকে এই কার্যক্রম শুরু হয়।
‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এই স্নোগান সামনে নিয়ে সারাদেশে সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।
বগুড়ায় ২০০ কিলোমিটার রাস্তার পোটহোলসহ অন্যান্য মেরামত কাজ লক্ষ্য মাত্রায় নেওয়া হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আবু সৈয়দ মো. সাইফুল ইসলাম।
এই বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবীর বলেন, বগুড়া জেলায় ২০০ কিলোমিটার রাস্তায় পোটহোলসহ অন্যান্য ছোটখাট মেরামত কাজ মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে শুরু হয়েছে।