বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সিপার আল বখতিয়ারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে ঝাড়ু মিছিল করা হয়েছে।
শনিবার বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে সিপারের সমর্থনে এই মিছিল বের করেন মালতীনগর ১১ ন¤॥^র ওয়ার্ডের কয়েকশ নারী ও পুরুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে মালতীনগর বকশিবাজার মোড় থেকে এই ঝাড়ু মিছিল শুরু হয়। মিছিলের প্রথম দিকে নারীরা অবস্থান নেয়। পেছনে ছিল পুরুষের সারি। মিছিলটি মালতীনগর থেকে পিটিআই মোড় হয় সাতমাথায় যায়। এর মধ্যে শহরের পিটিআই মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হয়।
পিটিআই মোড়ে এলকাবাসীর হয়ে মাসুম, রঞ্জন, জালাল, আলমগীরসহ আরও অনেকে বক্তৃতা করেন। এ সময় তারা বলেন, সিপারের উপর থেকে দলীয় নিষেধাজ্ঞা তুলে নিতে বিএনপিকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে বহিষ্কার আদেশ তুলে না নিলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। পরে মিছিলটি সাতমাথা হয়ে ঘুরে আবার মালতীনগরে ফিরে আসে।
প্রসঙ্গত গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে সিপারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই সিপারের পক্ষে বিভিন্নভাবে প্রতিবাদ হয়ে আসছে।