বগুড়ার আদমদীঘি উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন এক মত বিনিময় সভা করেছেন। শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি গোলাম আম্বিয়া লুলু, দৈনিক প্রথম আলোর খায়রুল ইসলাম, জনকন্ঠের হারেজুজ্জামান হারেজ, সমকাল ও করতোয়ার হাফিজার রহমান, বাংলাদেশ প্রতিদিন ও চাঁদনী বাজারের মিহির কুমার সরকার, দৈনিক ভোরের পাতার সাগর খান, ভোরের কাগজের মুনজুরুল ইসলাম মঞ্জু, ইত্তেফাকের আনোয়ার হোসাইন, উত্তর কোনের হেদায়েতুল ইসলাম উজ্জল, খোলা কাগজের আবু মোত্তালেব মতিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরা। সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন উপজেলা সকল কর্মকাণ্ডে গনমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।