দিনাজপুরের বীরগঞ্জে খোদা বখ্স মেমোরিয়াল কলেজ স্থাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় বীরগঞ্জ শালবন মিলনায়তনে এ্যাড: আলহাজ্ব হামিদুল ইসলামের আহবানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা এ্যাড: হামিদুল ইসলামের সভাপতিত্বে ও ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষানিকেতনের শিক্ষক মোঃ আবু সায়েমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: নুরুল হক,পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, বীরমুক্তিযোদ্ধা মো: কবিরুল ইসলাম,দিনাজপুর রাজ দেবোত্তর ট্রাস্ট্রের সদস্য বিমল চন্দ্র দাস,ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ মসলেমউদ্দিন, সাংবাদিক আবেদ আলী,নিরঞ্জন সাহা পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন প্রমূখ।
বক্তাগন বলেন, বীরগঞ্জ উপজেলায় পর্যাপ্ত সংখ্যক স্কুল থাকলেও প্রয়োজনের তুলনায় মানসম্পন্ন কলেজের সংখ্যা অনেক কম। ফলে এই এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন জেলা ও উপজেলায় ভর্তি হতে গিয়ে নানা ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে।তাই শিক্ষার্থীদের কাংক্ষিত মানের পড়ালেখার জন্য কলেজের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে খোদা বখ্স মেমোরিয়াল কলেজ স্থাপন করা জরুরী বলে সকলই অভিমত ব্যক্ত করেন।
এসময় সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজিবী আর্থ-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।