রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজ হওয়ার অষ্টমদিনে দুই ভাই-বোনের গলিত লাশ উদ্ধার হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নিখোঁজস্থল দামকুড়া থানাধীন পদ্মা নদীতে স্থানীয়রা মরদেহ দুটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দিলে উদ্ধার করা হয়।
এরা হলেন- ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও অষ্টম শ্রেণিতে পড়-য়া ফুপাতো ভাই রিমন। সাদিয়া ঢাকার ধানম-ি এলাকায় আর রিমন গ্রামের বাড়ি নওগাঁয় বসবাস করতেন।
জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় বসবাসরত তাদের ফুপা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে নৌকাভ্রমণে গিয়েছিল। ঘটনার দিন গত ২৫ সেপ্টেম্বর বিকেলে রাজশাহীর পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা ডুবে যায়। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমন নিখোঁজ ছিলেন। এরপর ঘটনার দুইদিনেও তাদের না পাওয়ায় গত ২৭ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে। আর এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর রাজশাহীর নৌ-পুলিশের পক্ষ থেকে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় মামলা করা হয়। ওই মামলাতে নৌকায় লাইফজ্যাকেট না থাকায় তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ শনিবার দুপুরে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’