চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঘুঘুরাতলী মোড়ে দি হাঙ্গার প্রজেক্টের চিরিরবন্দর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাজার বাড়ি নামক হোটেলে আলোচনা সভা হয়। সভায় অ্যাম্ব^াসেডর অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, অ্যাম্ব^াসেডর নুর আলম সরকার দুলু, মহিলা অ্যাম্ব^াসেডর আয়েশা খাতুন, সমন্বয়কারি ও এফ এম মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে পিএফজির সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।