বগুড়ায় ৬ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বুধবার (৩০ সেপ্টে¤॥^র) বেলা ১১ টার দিকে শহরের সাতমাথা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারকলিপি দেওয়া হয়।
অনুষ্ঠিত ছাত্র সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনটির বগুড়া জেলা শাখার সভাপতি ধনঞ্জয় বর্মন।
তাদের ছয় দফা দাবিগুলো হলো, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, মেস ভাড়া মওকুফে সরকারি বরাদ্দ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক সেমিস্টারের ফি মওকুফ করতে হবে। সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করে আবাসিক হল থেকে অছাত্র ও বহিরাগতদের বের করে দিতে হবে। পর্যাপ্ত প্রস্তুতি ও সকলের জন্য সমান আয়োজন ছাড়া অনলাইন ক্লাস ও পরীক্ষা পরিচালনা করা চলবে না ও ডিভাইস ক্রয়ে ঋণ নয়, অনুদান দিতে হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন নিশ্চিত করা ও রাষ্ট্রীয় বরাদ্দ দিতে হবে।
সকলের জন্য রাষ্ট্রিয়ভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত, বিনামূল্যে করোনা চিকিৎসা ও ভ্যাকসিন নিশ্চিত করা, সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমার আওতায় আনা এবং চিকিৎসার জন্য হেলথ কার্ড দিতে হবে। স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুুটল, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার, পলিটেকনিক শাখার ছাত্রনেতা সাইফুল ইসলাম, পূজা প্রামাণিক প্রমুখ।