বগুড়ার শেরপুরে ছয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে ওয়াজেদ আলী (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের আটমিনসা গ্রামের নজরুল ইসলামের ছেলে। বুধবার দুপুরের দিকে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, শিশুটির বাবা-মা ঢাকায় চাকরি করেন। তাই সে আটমিনসা গ্রামের নানা মোজদার আলী প্রামাণিকের বাড়িতে থাকতো। প্রতিবেশি কিশোর নজরুল ইসলাম শিশুটির সঙ্গে খাতির জমায়। একপর্যায়ে ওই কিশোর মঙ্গলবার দুপুরের দিকে কৌশলে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় ঘরের মধ্যে নিয়ে তাকে বলাৎকার করে। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে তার নানাসহ প্রতিবেশি অন্যান্য লোকজনকে ঘটনাটি জানায়।
পরে এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করে। এই ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।