বগুড়ার আদমদীঘি উপজেলায় ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৭১ বোতল ফেন্সিডিলসহ জামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে ওই ট্রেনের 'গ' বগিতে তল্লাশী চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, বিভিন্ন ট্রেনে মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের
'গ' বগি থেকে ৭১ বোতল ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।