বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” শ্লোগানের আলোকে নওগাঁর পোরশায় মাসব্যাপি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকৌশলীর দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার কালাইবাড়ি বিষ্ণপুর সড়কে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। এ সময় এলজিইডি প্রকৌশলী সুলতান মাহমুদ, উপসহকারী প্রকৌশলী মামুন অর রশিদ ও আবদুস সবুর এবং নিতপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান আবুল কালাম শাহ্ উপস্থিত ছিলেন।