নওগাঁর পোরশায় দ্বিতীয়বার বন্যাকবলীত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে নিতপুর স্কুল এ- কলেজে জেলেপাড়া গ্রামের আশ্রয় গ্রহণকারী ৩০ টি পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরন করা হয়। এতে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার তেল প্রদান করা হয়। এ সময় নিতপুর ইউনিয়ন পরিষদদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্, ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।