মোল্লাহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য মন্ডল, থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও ডাঃ আবদুল আউয়াল ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল। এ ছাড়া সদস্যদের মাঝে বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন-উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা প্রমূখ।
উল্লেখ্য, আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে একই স্থানে পর্যায়ক্রমে উপজেলা সমন্বয় কমিটির সভা ও জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনাসহ উপজেলার সরকারী ও এনজিও’র উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ের একাধিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন ও প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।