“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই স্লোগানকে এবং ”আমরা সবাই সোচ্চার -বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া উপজেলায় কন্যাশিশু দিবস-২০২০ পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কন্যাশিশু দিবস-২০২০ উপলক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়াম্যান এসএম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, কচুয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ হাসিবুর রহমান,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,কৃষি কর্মকর্তা মোসাঃ লাভলী খাতুন, সমবায় কর্মকর্তা মোঃ হুমাউন কবির। এছাড়াও সভায় বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস,প্রেসক্লাবের সহসভাপতি সমীর বরন পাইক, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।