মোল্লাহাটে পল্লীসমাজ রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার দুপুরে মোল্লাহাট উপজেলার বোয়ালিয়া ব্র্যাক কার্যালয়ের সভা কক্ষে উক্ত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন-ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যাবস্থাপক পলাশ হালদার ও ব্র্যাক মোল্লাহাটের শাখা ব্যাবস্থাপক আজমানুল হক। এছাড়া উপস্থিত ছিলেন-ব্র্যাক মাসাজিক ক্ষমতায়ন কর্মসূচি মোল্লাহাটের সংগঠক মোঃ ইদ্রিস আলী, পল্লীসমাজের প্রতিনিধি ইতি চৌধূরী, অমলা বসু, সেলিনা বেগম, লক্ষ্মীরানী সরকার, ঝর্না বেগম ও মালতী সরকার প্রমূখ।