নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য লালপুরের বিশিষ্ট আইনজীবী এমরান আলী আর নেই। তিনি করোনা উপসর্গ নিয়ে শ্বাসকষ্ট জনিত কারণে ইন্তকাল করেছেন।
লালপুর হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাযায়, নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের বাসিন্দা মরহুম ইয়ার উদ্দিন মোল্লার চতুর্থ সন্তান (বর্তমান লালপুর বাজার পাড়ার বাসিন্দা) লালপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এমরান আলী (৫০) বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুলছিলেন। গত ২৭ সেপ্টেম্বর লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা প্রদান করেন। ( নমুনার ফলাফল এখনো আসেনি)।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহামুদুর রহমান সাগর জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর-২০২০) দুপুরে তাঁর অবস্থার অবনতি দেখা দিলে বেলা আড়াই টার দিকে তাঁকে লালপুর হাসাপাতালে নিলে করোনা উপসর্গ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকা নেয়ার পরামর্শ দেয়া হয়। ঢাকা নেয়ার পথে বেলা সাড়ে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
লালপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এ- কলেজ মাঠে প্রথম এবং বাদ এশা পৈত্রিক বাসভবন আব্দুলপুরের চন্ডিগাছা গ্রামে মরহুমের ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে নাটোর-১(লালপুর-বাগাতীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহক আলী গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।