বগুড়ার কাহালুতে ধান-চালের মূল্য বৃদ্ধি ও অবৈধ মজুদ বিষয়ে এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে দ্রব্যমুল্য বৃদ্ধিরোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি সহ অন্যান্য মিলারগণ, সাংবাদিকবৃন্দ।