“তথ্য অধিকার, সংকটের হাতিয়ার” “সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” - এই প্রতিপাদ্যকে সাকনে রেখে বগুড়ার কাহালুতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস - ২০২০ উদযাপন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাহালু উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দীন কবিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মান্নান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগন।