বগুড়ার কাহালুতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জলাতঙ্ক নির্মূলে টিকাদান, পারস্পরিক সহযোগিতা বাড়ান- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিসিডি ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ যাকারিয়া রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোশারফ হোসেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. তানজিলা, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, প্রধান সহকারী মো. নওশের আলী সহ অন্যন্য ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ।