বগুড়ায় যমুনা নদীর পানি দুই সেন্টিমিটার কমে বিপদসীমার ১৬ দশমিক ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঙ্গালী নদীতে পানি বেড়েছে। এই নদীতে এখন বিপদসীমার ১৫ দশমিক ৯১ সেন্টিমিটার উপরে বইছে।
কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৗশলী মো. মাহবুবুর রহমান।
তিনি জানান, যমুনা নদীতে বিপদ সীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার হিসেব অনুযায়ী নদীর পানি ১৬ দশমিক ৭৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বাঙ্গালী নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার। বর্তমানে এ নদীতেও পানি বেড়ে বিপদসীমার ৫ দশমিক ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।