আসন্ন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বিএনপির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজুর মনোনয়ন প্রাপ্তির পর প্রথম আত্রাইয়ে আগমণ উপলক্ষে আত্রাই থানা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারী স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক আবদুল জলিল চকলেট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত প্রাার্থী এসএম রেজাউল ইসলাম রেজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কর্নেল (অবঃ) আবদুল লতিফ খান, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার, জেলা বিএনপির আবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম ধলু, নাসির উদ্দিন, এড. রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম বেলাল, মাহমুদুর রহমান রিপন, আত্রাই থানা বিএনপির আহ্বায়ক কিমিটির, যুগ্ন আহ্বায়ক আব্দতুল মান্নান সরদার, সদস্য তছলিম উদ্দিন উদ্দিন শাখিদার, ফারুখ বকত, আবদুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, শেখ মন্জুরুল ইসলাম মন্জু রাণীগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল-ফারুক জেমস, যুবদলের আহ্বায়ক একরামুলবারী রঞ্জু, পাভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন, ছাত্র দলের সাবেক আহ্বায়ক রায়হান করিব রতন প্রমুখ।