কোভিড-১৯ সংক্রমণ রোধে ব্যক্তি উদ্যোগে দিনাজপুরের পার্বতীপুরে রিকশা চালক ও পথচারীদের মধ্যে ৫ শতাধিক মাস্ক বিতরণ করেছেন পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের ডিপ্লোমা সিভিল ইন ইঞ্জিনিয়ারিং ৩য় বর্ষের ছাত্রী সুমাইয়া সিদ্দিকা বাধঁন।
শনিবার শহরের ঢাকা মোড়, শহীদ মিনার সড়ক, বাফার গোডাউন সড়ক এবং রিকশা চালক ও পথচারীদের মধ্যে বিনামূল্যে এসব মাস্ক ও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন স্বপন, দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ৩য় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন ও বিলকিস জাহান বৃষ্টি প্রমুখ।
উদোক্তা সুমাইয়া সিদ্দিকা বাধঁন বলেন, এর আগে করোনাকালীন সময়ে রেল স্টেশন, বাসটার্মিনাল ও বস্তি এলাকায় রান্না করা খাদ্য বিতরন করা হয়েছিল। আজকে শহরের নিন্ম আয়ের মানুষ, রিকশা চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরন করেছি।
পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবীব বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে জনসমাগম এড়িয়ে চলা, সতর্ক ও জনসচেতনতা কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে সকলের উচিত সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এ কলেজের ছাত্রী হিসেবে সুমাইয়া সিদ্দিকা বাধঁন বিভিন্ন সামাজিক কাজে সম্পৃত থেকে কাজ করে যাচ্ছে।