বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ও আলতাব নগর রেলওয়ে স্টেশনের মাঝে বড়পুল নামে পরিচিত রেল ব্রীজের ওপর রেল লাইনে ক্লিপ, নাট-বল্টু নড়বড়ে হয়ে গেছে। নড়বড়ে স্লিপারগুলো এলোমেলো ভাবে সরে যাচ্ছে। এ ব্রীজের ওপর দিয়ে সান্তাহার-লালমনিরহাট রেলপথে প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এতে যে কোনে মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজের ওপর রেলওয়ে স্লিপারের সঙ্গে নাট-বল্টুর সংযোগ নেই। স্লিপারগুলো এলোমেলো ভাবে সরে পড়েছে। এর কোন কোনটার ক্লিপ, নাট-বল্টু নেই। এলাকার লোকজন বাঁশের অংশ দিয়ে স্লিপারগুলো আটনোর চেষ্টা করেছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে কাঠের স্লিপার নষ্ট ও বাঁশের অংশ খসে পড়েছে। নসরতপুর গ্রামের লেলিল হোসেন জানান, ২০১৪ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের লোকজন ব্রীজে কাঠের স্লিপােের আগুন ধরিয়ে দেয়। এজন্য ব্রীজের বেশ কিছু স্লিপার আগুনে পুরে ক্ষতিগ্রস্থ হয়। এগুলো পরে আর পাল্টানো হয়নি। দীর্ঘদিনের ব্যবধানে স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে। এজন্য রেল স্লিপারে ক্লিপ না থাকায় এ গুলো সরে গেছে। এ অবস্থায় ট্রেন চলাচলের সময় বিকট শব্দ হয়। জরুরী ভিত্তিতে এসব মেরামত করা না হলে যানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানায়, রেলের সংশ্লিষ্ট বিভাগ ব্রীজ দেখাশুনা করেন। সান্তাহারে এর কার্যালয় নেই। এ ব্রীজের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হবে।