বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গ্রামের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিভিন্ন গ্রামের প্রদর্শনীপ্রাপ্ত ৩০জন কৃষককের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় তাদের মাঝে মাল্টা লেবু বাতাবি লেবু ও দার্জিলিং কোমলা চারা, জৈব রাসায়নিক সার ও কীটনাশগল ও স্প্রেয়ারসহ প্রভৃতি সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার কৃষি অফিসের হলরুমে দিনব্যাপি ওই প্রশিক্ষণে বক্তব্য রাখেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(পিপি)কৃষিবিদ সোহেল শামসুদ্দীন ফিরোজ, আদমদীঘি উপজেলা কৃসি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি ও বগুড়ার হর্টিকালচার সেন্টার উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মীর কাশিম আলী।