বগুড়ার শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও পাটের ব্যাগের পরিবর্তে কৃত্রিম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় এক মিল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টে¤॥^র) সকাল ৭ থেকে বেলা ১১ টা পর্যন্ত চলা এই বাজার মনিটরিং টিমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী শেখ।
এসব নিশ্চিত করেন ইউএনও মো. লিয়াকত আলী।
উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমে আরও ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাজার মনিটরিং টিম পেয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন,ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর বাজার মূল্য পর্যবেক্ষন করেন।