মুজিব শতবর্ষ পালনের অংশ হিসাবে এবং পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে তোলার লক্ষে পাবনার সুজানগরে সরকারি জলমহালের পাশে পাখিবান্ধব বৃক্ষরোপণ করা হয়েছে। রোপণকৃত বৃক্ষের মধ্যে রয়েছে বট, পাকুড়, কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার নিয়োগীরবনগ্রাম এলাকায় সরকারি বান্নাই নদীর পাড়ে ওই বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও সবুজ বনায়ন কর্মসূচীর প্রাণ বৃক্ষপ্রেমিক কামাল হোসেন।