বগুড়ার কাহালুতে জনগণের মধ্যে আইনগত অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা ও সেবা গ্রহীতা বৃদ্ধির লক্ষ্যে সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউজ এর যৌথ আয়োজনে ওই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে উপজেলা পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে মানবপাচার, জেন্ডারভিত্তিক সহিংসতা এবং উগ্র সহিংসতার শিকার ব্যক্তিদের আইনগত অধিকার বিষয়ক সমস্যা নিয়ে সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়। এছাড়াও কমিটি গঠন ও জন সচেতনতামূলক প্রচারণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয়, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. মো. যাকারিয়া রানা, কাহালু থানার কর্মকর্তা ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আইয়ুব আলী, কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই গুলবাহার খাতুন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।