রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে জঙ্গি সদস্য শিমুল হোসাইন (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-৫। সে সাতক্ষীরা জেলার ভালুকা গ্রামের আবদুল গণির ছেলে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্ক হতে তাকে আটক করা হয়।
র্যাব-৫ বুধবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সরমংলা ইকোপার্ক এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম এর সক্রিয় সদস্য শিমুল হোসাইন কে উগ্রবাদী বই এবং লিফলেটসহ গ্রেফতার করা হয়। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম এর একজন সক্রীয় সদস্য।
আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানায়।